রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে নির্বাচন কমিশনের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন। এ বিষয়ে কমিশন সচিবালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত চিঠি গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে কী বিষয়ে আলোচনা করবে, সে সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

কমিশন সূত্র জানায়, কমিশনের পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের শেষ দিকে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সে দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও চার কমিশনারের সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কমিশন সচিবালয় সূত্র আরও জানায়, আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম ছাপানোর জন্য গতকাল সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে। এবার মোট ৫০ হাজার ফরম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে।