রাষ্ট্রপতির সাতটি বিলে সম্মতিদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমান নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পাসকৃত সাতটি বিলে সম্মতি দিয়েছেন। গতকাল সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। খবর বাসসের।এর মধ্যে রয়েছে প্রেসিডেন্টস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১০; প্রাইম মিনিস্টারস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১০; স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল ইত্যাদি।