রাষ্ট্রপতির ৮২তম জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৮২তম জন্মবার্ষিকী গতকাল বুধবার বঙ্গভবনে উদ্যাপিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ফুলের তোড়া উপহার দেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। খবর বাসসের।রাষ্ট্রপতি শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে আমরণ দেশের সেবা করতে চান।উল্লেখ্য, ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবে এক সম্ভ্রান্ত পরিবারে জিল্লুর রহমান জন্মগ্রহণ করেন।