রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মেলন উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী প্রথম অ্যালামনাই সম্মেলন গতকাল শনিবার শুরু হয়েছে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন চত্বরে সকাল নয়টায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ আবুল ফজল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা ও অ্যালামনাই সম্মিলনের সভাপতি এম সাদেকুল ইসলাম অ্যালামনাই সমিতির পতাকা উত্তোলন করেন। এ সময় অপর বিশেষ অতিথি সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান উপস্থিত ছিলেন।
সম্মেলন উপলক্ষে ওই বিভাগের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকেরা এক শোভাযাত্রা বের করেন। পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সভাপতি নাসিমা জামান। শিক্ষক মো. রুহুল আমিন ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।