রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুর উদ্দিন আলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে টঙ্গী ও শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর এক ছাত্র।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্ররা জানান, গত সোমবার রাত সাড়ে ১০টায় নুর উদ্দিন তাঁর মুঠোফোন থেকে এনামুল হক নামের এক ছাত্রকে একটি খুদে বার্তা পাঠান। তাতে লেখা ছিল, ‘আমাকে এরা কিডন্যাপ করে বন্দী করে রেখেছে। প্লিজ ডু সামথিং ফর মি।’রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র এনামুল হক বলেন, ওই রাতেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়। পরের দিন নুর উদ্দিনের আজমপুরের বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি। পরে তিনি টঙ্গী থানায় জিডি করেন। রাতে শাহবাগ থানায় আরেকটি জিডি করেন।