রাষ্ট্রবিজ্ঞান সমিতির সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা শান্তি ও সভ্যতা’ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রাষ্ট্রবিজ্ঞান সম্মিলনী-২০১৭’ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় শহরের মোক্তাপাড়া এলাকায় পাবলিক হলে এ সম্মিলনী হয়। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। সমিতির জেলা কমিটির সভাপতি ও নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ননী গোপাল সরকার এতে সভাপতিত্ব করেন। সমিতির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আকন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন। আরও বক্তব্য দেন ময়মনসিংহ মোমেনুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মিল্টন ভট্টাচার্য, নেত্রকোনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ প্রমুখ। নেত্রকোনা প্রতিনিধি