রাষ্ট্রবিরোধী বক্তব্যকে কেন্দ্র করে সংঘর্ষ, ইউএনওসহ আহত ২০
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইসলামী সমেঞ্চলনের নামে জনসভায় রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিন আহমেদ ও প্রধান বক্তা মো. আবুল কাশিম সরকারকে আটক করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাগেশ্বরী ডিএম একাডেমি মাঠে শুক্রবার সন্ধ্যা থেকে ওলামায়ে পরিষদের ব্যানারে উত্তর ধরলা ইসলামী মহাসমেঞ্চলন শুরু হয়। সমেঞ্চলনে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল, সাবেক সভাপতি নুরুন্নবী দুলাল, সাবেক পৌর মেয়র বিএনপির নেতা মোহম্মদ হোসেন প্রমুখ বক্তব্য দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে প্রধান বক্তা মো. আবুল কাশিম সরকার বক্তব্য দিতে গিয়ে আবারও সরকার ও রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন। সভা শেষ হলে পুলিশ মো. আবুল কাশিম সরকারকে আটক করে থানায় নিয়ে যায়। এরই জের ধরে বিক্ষুব্ধ সমর্থকেরা থানায় যায় এবং পুলিশের ওপর চড়াও হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নাগেশ্বরী থানার ওসি দিলোওয়ার হাসান, এসআই ইকবাল হোসেন, এএসআই নজমুল হকসহ ২০ জন আহত হন। এ সময় ইউএনও রফিকুল হক থানায় এলে তাঁর গাড়ি আটক ও পরে ভাঙচুর করা হয়। এতে ইউএনও রফিকুল হক ও তাঁর চালক আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি রাবার বুলেট ও পাঁচটি কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে।পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, মো. আবুল কাশিম সভায় সরকারবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ওসি সভা শেষে তাঁকে আটক করেন। এতে তাঁর পক্ষের মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। উসকানিমূলক বক্তব্য, সরকারি কাজে বাধাদান, পুলিশ ও ইউএনওর ওপর হামলার ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।