রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিক-কর্মচারীদের অবসরের বয়স ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিক-কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স তিন বছর বাড়িয়ে ৫৭ থেকে ৬০ বছর করা হয়েছে। এসংক্রান্ত ‘বাংলাদেশ শ্রম আইন (২০০৬)’ সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার।গতকাল বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।সংশোধনীতে রাষ্ট্রায়ত্ত কলকারখানার শ্রমিক-কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৬০ বছর নির্ধারণ করা হয়েছে। এতদিন তাঁদের অবসরে যাওয়ার বয়স ছিল ৫৭ বছর। দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং যেসব প্রতিষ্ঠান সরকারি মজুরি বোর্ডের অধীনে কর্মচারীদের বেতন দিচ্ছে সেসব প্রতিষ্ঠানে এ আইন কার্যকর হবে।সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ওই অধ্যাদেশ জারি করেন। এখন থেকে শ্রম আইন ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, ২০১০’ নামে অভিহিত হবে। বিজ্ঞপ্তি।