রাষ্ট্রায়ত্ত শিল্প-প্রতিষ্ঠানে ৭৫ শতাংশ মজুরি বাড়ানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন রাষ্ট্রায়ত্ত শিল্প-প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য ৭৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব করেছে। এতে ন্যূনতম মজুরি দুই হাজার ৪৫০ থেকে চার হাজার ২৫০ টাকায় উন্নীত হবে।গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে কমিশনের চেয়ারম্যান এম মাহে আলম এ প্রস্তাবসংবলিত প্রতিবেদন পেশ করেন। এ সময় কমিশনের সদস্য জাকির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালের কাঠামোর চেয়ে ৭৫ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়িত হলে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। সরকার গত ২৪ মে ১৭ সদস্যের এই কমিশন গঠন করে। রাষ্ট্রায়ত্ত শিল্প-প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা যৌক্তিকীকরণে গঠিত এ কমিশন এসব প্রতিষ্ঠানকে বস্ত্র ও পাট, রসায়ন, খাদ্য, সার ও বনশিল্প এবং ইস্পাত ও প্রকৌশল—এ তিন ভাগে বিভক্ত করে জরিপ চালায়। বাসস।