রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে মুক্তিযোদ্ধা ও রেলওয়ের অবসরপ্রাপ্ত পরিদর্শক মফিজ উদ্দিন সরকার (৭০) ইন্তেকাল করেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে বগুড়া শহরের কলোনি এলাকার নিজস্ব বাসায় রোববার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে বগুড়া ভাই পাগলা মাজারে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
ধুনট (বগুড়া) প্রতিনিধি