রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক হুইপ আবদুর রউফের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার বাগডোকরা গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর মা মনিরুন নেছার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আবদুর রউফের লাশ তাঁর গ্রামের বাড়ি বাগডোকরায় এসে পৌঁছালে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায়।মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।