রাষ্ট্রীয় মর্যাদায় সেনাসদস্যের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আফ্রিকার কঙ্গো গিয়েছিলেন বগুড়া সেনানিবাসে কর্মরত সেনাবাহিনীর আর্টিলারি কমান্ডো কোরের করপোরাল মো. রফিকুল ইসলাম (৩৩)। সেখানে ১১ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। গতকাল বুধবার সকালে তাঁর লাশ ঢাকায় পৌঁছে।
ঢাকা সেনানিবাসে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। স্ত্রী রোকসানা আক্তার ঢাকা সেনানিবাস থেকে লাশ গ্রহণ করে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মধুপুর গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। রফিকুল ইসলাম ওই গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবু তাহের মিয়ার ছেলে।