রাষ্ট্রের অগ্রগতির জন্য অসাম্প্রদায়িক শিক্ষানীতি ও পাঠ্যসূচি দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে যে অসংগতি দেখা যাচ্ছে, তা পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। যাঁরা এই সাম্প্রদায়িক পাঠ্যসূচি অনুমোদন করেছেন, তাঁদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

‘অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক মানবিক নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষানীতি ও পাঠসূচি চাই’ শীর্ষক মানববন্ধনে এ দাবি জানানো হয়। সংগঠনটি গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এটি আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বছরের শুরুতেই শিশুদের হাতে বই তুলে দিয়েছে, বিষয়টি ইতিবাচক। কিন্তু পাঠ্যবইয়ে যে পরিবর্তন এসেছে, তা বাংলাদেশের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।