রাষ্ট্রের কাছে নিরাপত্তা চান ব্যবসায়ী নুরুন্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী ধনাঢ্য ব্যবসায়ী ও শিল্পপতি নুরুন্নবী রৌশন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ফটিকছড়ি থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা মরহুম রফিকুল আনোয়ারের ভাতিজা ফাহাদুল আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়।
সংবাদ সম্মেলনে নুরুন্নবী রৌশন বলেন, ‘ফাহাদুল আনোয়ারের বিরুদ্ধে মামলা করার পরই মুঠোফোনে হুমকির মাত্রা বেড়ে গেছে। মামলা তুলে না নিলে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাকে হত্যার চেষ্টা এবং এক কোটি টাকা চাঁদা দাবি করার কারণে আমি ফাহাদুলের বিরুদ্ধে মামলা করি।’
ফাহাদুল আনোয়ারের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ৩ আগস্ট ‘যখন-তখন গুলি করাই যাঁর কাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।