প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রসৈকত কুয়াকাটায় হিন্দু সম্প্রদায়ের ‘রাস উৎসব ও পুণ্যস্নান’ অনুষ্ঠিত হবে। দেশের বৃহত্তম এ উৎসবকে সামনে রেখে গতকাল শনিবার থেকে দেশের বিভিন্ন প্রান্তের হিন্দু নর-নারীরা কুয়াকাটায় সমবেত হতে শুরু করেছেন। আজ রোববার গভীর রাত পর্যন্ত কুয়াকাটার রাধাগোবিন্দ মন্দিরে পালন করবেন ধর্মীয় আচার-অনুষ্ঠান। এরপর সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে রাস উৎসবের সমাপ্তি ঘটবে।