রাস উৎসব শুরু ১৯ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পরই সুন্দরবনের দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব হবে। তিথি অনুযায়ী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চরের আলোর কোল এলাকায় তিন দিন ধরে পুণ্যস্নানসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। উৎসবস্থলে যাওয়ার জন্য বন বিভাগ আটটি নৌপথ চিহ্নিত করেছে। বন বিভাগ সূত্রে জানা যায়, তীর্থযাত্রী ও দর্শনার্থীদের যাতায়াতের জন্য নির্ধারণ করা আটটি পথ হচ্ছে মংলা বন্দরের পশুর নদী-শেলা নদী হয়ে দুবলার চর, শরণখোলার বগি-বলেশ্বর-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর, শরণখোলা স্টেশন-সুপতি স্টেশন-কচিখালী-শেলার চর হয়ে দুবলার চর, বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী-বল নদী-পাট কোস্টা হয়ে হংসরাজ নদী হয়ে দুবলার চর, কদমতলী থেকে ইছামতি নদী, দোবেকি হয়ে আরপাঙ্গাসিয়া-কাগাদোবেকি হয়ে দুবলার চর, কৈখালী স্টেশন হয়ে মাদারগাং-খোপড়াখালী-বাড়ানি-দোবেকী হয়ে আরপাঙ্গাসিয়া-কাড়াদোবেকি হয়ে দুবলার চর, কয়রা-কাশিয়াবাদ-খাসিটানা-বজবজা হয়ে আড়ুয়া শিপসা-শিপসা নদী-মরজাত হয়ে দুবলার চর এবং নলিয়ান স্টেশন হয়ে শিবসা-মরজান নদী হয়ে দুবলার চর। পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, দুবলার চরে ঢোকার সময় প্রবেশপথে পুণ্যার্থীদের তিন দিনের জন্য জনপ্রতি ৫০ টাকা ও ট্রলারের ভাড়া দিনপ্রতি ১০০ টাকা দিতে হবে।