রাস উৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুণ্যস্নান, মোমবাতি প্রজ্বালন, বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বুধবার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের রাস উৎসব শেষ হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:মংলা (বাগেরহাট): বঙ্গোপসাগরসংলগ্ন সুন্দরবনের আলোর কোলে পুণ্যস্নানের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে রাস উৎসব। তিন দিনব্যাপী রাস উৎসব ও মেলা গত সোমবার সন্ধ্যায় শুরু হয়। সুন্দরবনসংলগ্ন সাগরপারের দুবলা চরাঞ্চলে রাস উৎসব উপলক্ষে দেশি-বিদেশি হাজার হাজার তীর্থযাত্রী জড়ো হন। এ উপলক্ষে আলোর কোলে তিন দিনের মেলায় হরেক রকম পণ্যের দোকান বসেছিল। সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরী বলেন, শান্তিপূর্ণ ও নিরপাদ পরিবেশে রাস উৎসব শেষ হয়েছে।পটুয়াখালী: গতকাল ভোররাত থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন হাজার হাজার পুণ্যার্থী। সকালে তাঁরা সাগরের পুণ্যস্নান সেরে সৈকতে পালন করেন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান। উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লোক কুয়াকাটা সৈকতে জড়ো হয়। রাস মেলায় ধর্মীয় অনুষ্ঠান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে কলাপাড়া পৌর এলাকায় আজও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা চলবে।