রাস মেলায় ফের অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী রাস মেলায় আবারও ৯ ডিসেম্বর থেকে অবৈধ লটারি বিক্রি ও অশ্লীল নৃত্যের প্রদর্শনী শুরু হয়েছে। জেলা প্রশাসন ২৪ নভেম্বর এগুলো বন্ধ করে দিয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে এ মেলা শুরু হয়। যাত্রার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী এবং অবৈধ লটারি বিক্রি করার খবর পেয়ে জেলা প্রশাসন ২৪ নভেম্বর সেখানে অভিযান চালায়। ওই দিনই এগুলো বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়েছে। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া বলেন, সুস্থ বিনোদনের শর্তে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেলার মেয়াদ বাড়ানো হয়েছে।