রাসায়নিক কারখানা অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দারা গত মঙ্গলবার রাসায়নিক কারখানা অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন।গত রোববার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কন্টিনেন্টাল রোডের গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড কারখানায় গ্যাস সরবরাহের পাইপ ছিদ্র হয়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস বাতাসে ছড়িয়ে স্থানীয় বাসিন্দাসহ শতাধিক ব্যক্তি অসুস্থ হওয়ায় তাঁরা এ সমাবেশ করেছেন। মঙ্গলবার রাতে হাসনাবাদ কামুচান শাহ মাজার প্রাঙ্গণে ইকুরিয়া, বেয়াড়া, দোলেশ্বর, হাসনাবাদ, মোকামপাড়া গ্রামের কয়েক শ বাসিন্দা কারখানাটি সরিয়ে নেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন: ইউপি সদস্য মো. সেলিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় পার্টির সদস্যসচিব লাইজুল ইসলাম, সমাজসেবক এস এম রহমতউল্লাহ, ব্যবসায়ী সামসুদ্দিন প্রমুখ।