রাসায়নিক ছিটানোয় জরিমানা, ২৫৮টি কাঁঠাল নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্ট কাঁঠাল পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক ছিটানোর দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার আবদুল গনি নামের এক কাঁঠাল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। গনি মেহেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেরপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, স্থানীয় ব্যবসায়ীদের গোপন অভিযোগের ভিত্তিতে পুলিশ নিয়ে তিনি গনির আড়তে অভিযান চালান। আড়তে গনি নিজেই শত শত অপুষ্ট কাঁঠালে রাসায়নিক ছিটাচ্ছিলেন। পরে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা এবং রাসায়নিক মিশ্রিত ২৫৮টি কাঁঠাল বিনষ্ট করা হয়।অভিযানকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান ইমাম, সেকেন্দার হায়াত, গোয়েন্দা পুলিশের এসআই আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।