রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে রাসায়নিক পদার্থ দিয়ে কাঁচা কলা পাকানোর অপরাধে এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এই দণ্ড দেন।দণ্ডাদেশ পাওয়া ওই ব্যবসায়ীর নাম আব্বাস আলী (৩২)। তিনি উপজেলার ঘোগা উত্তরপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব সমাদ্দার জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় আব্বাস আলী একটি ঘরে রাসায়নিক পদার্থ দিয়ে কলা পাকাচ্ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। শেষে মনজুর আলম কলা পাকানোর দায়ে আব্বাস আলীকে তিন মাসের কারাদণ্ড দেন এবং ৮০ কেজি কলা ধ্বংস করেন। বৃহস্পতিবার রাতে আব্বাসকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।