রাসায়নিক দ্রব্যমিশ্রিত বিষাক্ত খাদ্য অকাল মৃত্যু ঘটাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছ-মাংস-দুধসহ প্রায় সবকিছুতে দেওয়া হচ্ছে পচননাশক ফরমালিন। ভাজা-পোড়া খাবারে মেশানো হচ্ছে এজো-ডাই রং। শুঁটকি মাছে ডিডিটি। চিনি ও মুড়ি সাদা দেখাতে দেওয়া হচ্ছে ইউরিয়া বা হাইড্রোজ। চানাচুর ভাজা হচ্ছে পোড়া তেল ও মবিল বা ট্রান্সফরমার অয়েলে। ফল পাকানো হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। এসব রাসায়নিক দ্রব্যমিশ্রিত বিষাক্ত খাদ্য অকালমৃত্যু ঘটাবে এবং ভবিষ্যত্ প্রজন্মকে পঙ্গু করে দেবে।গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত নাগরিক সমাবেশে এ আশঙ্কা ব্যক্ত করেন বক্তারা। ‘ভেজাল, নোংরা, খোলা খাদ্য ও পানীয় উত্পাদন, ব্যবহার ও বিক্রি অবিলম্বে বন্ধ করুন; মানুষ বাঁচান, দেশ বাঁচান’—দাবি নিয়ে এ সমাবেশ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বাপার নিরাপদ খাদ্য, পানীয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান। সমাবেশে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রভাষক আলী আব্বাস মো. খুরশেদ প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন ভারী রাসায়নিক পদার্থ যেমন—ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, জিংক বিভিন্ন খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করে খাদ্যনালি, যকৃত্, হূিপণ্ড ও কিডনিতে জটিলতা তৈরি করছে। ডিডিটি জাতীয় কীটনাশক চর্বিতে মিশে মায়ের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করে। জটিল প্রক্রিয়ায় তৈরি ফাস্টফুড, রাস্তার খোলা খাবার এবং অন্যান্য প্রক্রিয়াজাত খাদ্য তৈরি করছে ক্যানসারের মতো ব্যাধি। পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে।