রাসিন কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের আলীপুর গোডাউন সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিনের কার্যালয়ে গত শুক্রবার দিবাগত রাতে চুরি হয়েছে। রাসিনের প্রোগ্রাম কর্মকর্তা ইন্দ্রজিৎ পাল জানান, চোরেরা কার্যালয়ের পেছনের দিকের জানালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে ৬০ হাজার টাকা ও একটি ক্যামেরাসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি করে। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।