রাসুল (সা.)-এর সঙ্গে বেয়াদবি করা ব্যক্তিদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ আহমদ শফী বলেছেন, রাসুল (সা.)-এর সঙ্গে যারা বেয়াদবি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার জমিনকে পবিত্র করতে হবে। শাহবাগের ‘নাস্তিক’ ব্লগাররা সর্বোত্তম চরিত্রের অধিকারী প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে মিথ্যা ও অসম্মানজনক কটূক্তি করেছে। আগামী ১ এপ্রিল চট্টগ্রামের লালদীঘি ময়দানে মহানবী (সা.)-এর পবিত্র সিরাত আলোচনা উপলক্ষে দারুল উলুম হাটহাজারীতে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠকে আহমদ শফী এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে এই সভা হয়। আহমদ শফী ইসলামবিদ্বেষী শক্তির দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আলেম-ওলামা ও তৌহিদি জনতার প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ্ মুহিব্বুল্লাহ, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা জুনাইদ, মঈনুদ্দিন রুহী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।