রাসেলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-কায়েদাপ্রধান আয়মান আল-জাওয়াহিরির কথিত অডিও বার্তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার রাসেল বিন সাত্তারের বিরুদ্ধে গতকাল বুধবার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় টাঙ্গাইলের অতিরিক্ত বিচারিক হাকিম শাহাদত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা অপর মামলার রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার রাতে রাসেলকে টাঙ্গাইল থানা পুলিশের কাছে সোপর্দ করে র্যাব।
টাঙ্গাইল থানার ওসি নজরুল ইসলাম জানান, র্যাব-১২-এর উপসহকারী পরিচালক কামাল হোসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। এ মামলায় রাসেলের বিরুদ্ধে বর্তমান সরকার ও সরকারপ্রধানের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর ছবি ও তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।