রাসেল-শ্যামলের পাশে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অদম্য মেধাবী দুই ছাত্র রাসেল মিয়া ও শ্যামল পারভেজের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাঁদের আর্থিক সহায়তা, বই কেনাসহ অন্যান্য সুবিধাদি দেওয়া হচ্ছে।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে এসেছেন এই দুই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগও পেয়েছেন। কিন্তু ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় টাকা না থাকায় তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন শঙ্কার মধ্যে ছিল। এ বিষয়ে সম্প্রতি প্রথম আলোয় ‘রাসেল ও শ্যামলের স্বপ্ন পূরণ হবে তো?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন প্রকাশের পর জেলা ও উপজেলা প্রশাসন এই দুই শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে দিয়েছে। তাঁদের পরিবারকেও বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম দুজনকে দুই হাজার টাকা করে দিয়েছেন।