রাস্তা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট পৌরসভার চরধুনট গ্রামে এক কিলোমিটার রাস্তার আরসিসি পাকাকরণের কাজ উদ্বোধন করেছেন বগুড়া-৫ ধুনট শেরপুর এলাকার সাংসদ মুক্তিযোদ্ধা হাবিবর রহমান। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে উদ্বোধন শেষে চরধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আবদুল হাই, আওয়ামী লীগ নেতা আসিফ ইকবাল, মোহসিন আলম, শরিফুল ইসলাম, নাজনিল নাহার, আশিকুর রশিদ, ফজলুল হক ও ফরিদ উদ্দীন প্রমুখ। ধুনট (বগুড়া) প্রতিনিধি|