রাস্তা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা-শাহবাজপুর সড়কের বড়লেখা পৌরসভার বড়লেখা উত্তর চৌমোহনা থেকে বড়লেখা ডিগ্রি কলেজ পর্যন্ত ৮০০ মিটার পাকা রাস্তা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাস্তাটি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ প্রমুখ। পৌরসভার নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় রাস্তার কাজে ব্যয় হয়েছে ৭০ লাখ টাকা।