রাস্তা দখল করে পড়ে আছে আট বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়কে উপজেলার কানাইনগরে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটি অকেজো রোলার আট বছর ধরে পড়ে আছে। রোলারটি সড়কের অর্ধেক দখল করে রাখায় ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩ সালে বাঞ্ছারামপুর-আড়াইহাজার সড়ক মেরামত করতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ফেরি দিয়ে একটি বড় রোলার বাঞ্ছারামপুরের কড়িকান্দিতে নিয়ে আসে সংশ্লিষ্ট ঠিকাদার। কিছুদিন কাজ করার পর সে সময় রোলারটি অকেজো হয়ে পড়লে উপজেলার কানাইনগর গ্রামে পাকা সড়কের ওপর ফেলে রাখা হয়। এলাকাবাসীর অভিযোগ, সওজ কর্মকর্তাদের বিষয়টি বারবার বলার পরও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।সিএনজিচালিত অটোরিকশার চালক মো. ইসমাইল হোসেন বলেন, ‘রুলার রাইখ্যা রাস্তাডারে চিকন কইরা রাখছে, আমাগোর গাড়ি চালাইতে অসুবিদা অয়।’ আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবদুর রহিম বলেন, রোলারটি সরিয়ে নিতে বহুবার সওজ কর্তৃপক্ষকে বলা হলেও কোনো কাজ হয়নি।বাঞ্ছারামপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী বুলবুল আহম্মেদ প্রথম আলোকে বলেন, রোলারটি সরিয়ে নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ফেরি দিয়ে নিয়ে আসার পর আর ফেরি চলাচল না করায়, সে সময় সেটি আর সরানো সম্ভব হয়নি। তবে এবার দ্রুত সরিয়ে নেওয়া হবে।