রাস্তা দখল করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালের পাড়ের রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে ওই এলাকার লোকজনের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসী ওই পাকা স্থাপনা ভেঙে ফেলতে পাউবোর নির্বাহী প্রকৌশলী বরাবর গতকাল রোববার সকালে স্মারকলিপি দিয়েছেন। সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের পাশে বাঙালিপুর ইউনিয়নের বাঙালিপুর গ্রামের নূরে আলম সিদ্দিকী তাঁর বাড়ির সামনে পাউবোর খালের পাড়ের একটি রাস্তার জায়গা দখল করে সেখানে একটি গ্যারেজ নির্মাণ করেছেন। এতে রাস্তাটি সরু হয়ে গেছে। মাস তিনেক আগে ওই গ্যারেজটি নির্মাণ করা হয়। এলাকাবাসী গ্যারেজটি সরিয়ে নিতে নূর আলমকে অনুরোধ জানালেও তিনি তাতে কর্ণপাত করেননি।পাউবো সৈয়দপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক জানান, পাউবো বিষয়টি তদন্ত করেছে। পাউবোর জমি দখলকারী যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম সিদ্দিকী রাস্তা দখলের কথা স্বীকার করে বলেন, ‘পাউবো কর্তৃপক্ষ যখন চাইবে, তখনই আমি আমার স্থাপনা সরিয়ে নেব। প্রতিবেশীদের সমস্যা হয় এমন কাজ আমি করব না।’