রাস্তা নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন দুই গ্রামের তিন শতাধিক বাসিন্দা। গতকাল সোমবার সকালে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাসিল ও ধর্মদাসগাঁতী গ্রামের বাসিন্দারা ইউএনওর কাছে এ দাবি জানান। ৯ নম্বর ওয়ার্ডের পাকা রাস্তা থেকে ঠাকুরপাড়া হয়ে ধর্মদাসগাঁতী পর্যন্ত প্রায় আধা মাইল পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের জন্য তাঁরা দাবি জানান। এ সময় ইউএনও ইকবাল আখতার গ্রামবাসীকে দ্রুত রাস্তা নির্মাণের কাজ শুরুর আশ্বাস দেন।