রাস্তা পরিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর থেকে পৌর শহর পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চলছে। রেলগেট এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডারের মালিক বাবু ঘোষ বলেন, ময়লা-আবর্জনা জমে পৌর শহরের রাস্তাঘাটগুলো নোংরা হয়ে থাকত। এখন সড়কগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, শহরের রাস্তাঘাটে ময়লা-আবর্জনা জমে থাকলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।