মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল এলাকার বলাকা চত্বরে সড়ক দুর্ঘটনায় আকবর আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলীর বাড়ি ডেমরার মাতুয়াইল এলাকার কোনাপাড়া গ্রামে। দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা আলাউদ্দিন নামের এক ব্যক্তি জানান, আকবর আলী কিউট কোম্পানির গাড়িচালক ছিলেন।
আলাউদ্দিনের ভাষ্য, আকবর আলী একটি বাস থেকে নামেন। এ সময় তাঁকে গাড়ি ধাক্কা দেয়। গাড়িটি কী ধরনের ছিল তা জানাতে পারেননি আলাউদ্দিন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোয়া নয়টার দিকে তিনি মারা যান। এর আগে সকাল পৌনে ১০টার দিকে দিকে তিনি জানিয়েছিলেন রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আকবর আলী আহত হন।
আকবরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।