প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আবু বকর সিদ্দিক (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলক্ষেত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আবু বকর সিদ্দিকের স্বজন এ টি এম শামস বলেন, আবু বকর সিদ্দিক তাঁর বাবা শাহাদৎ আলীর একমাত্র ছেলে। তাঁদের বাসা গেন্ডারিয়ায়। শান্তিনগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সঙ্গে ছোটখাটো একটা চাকরিও করছিলেন। গতকাল সিদ্দিক অফিসের কাজেই খিলক্ষেতে গিয়েছিলেন। লা মেরিডিয়ানের সামনে থেকে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। পথচারীরা উদ্ধার করে প্রথমে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।