রাস্তা পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। আপাতত চলাচলের উপযোগী করার জন্য আগামী ১৫ দিনের মধ্যে রাস্তাটির সংস্কারকাজ শুরু না হলে তাঁরা যানবাহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন।

ওই সড়কের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দাড়িয়াপুর হাতাপাড়ায় এ কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেয় জেলা ট্রাক মালিক গ্রুপ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জের ঢাকা কোচ মাস্টার সমিতিসহ পরিবহন-সংশ্লিষ্ট আরও কয়েকটি সংগঠন ও এলাকাবাসী।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সড়ক সম্পাদক আসগার আলী প্রমুখ।