রাস্তা পেল আদিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার গোপালপুর আদিবাসী পল্লির রাস্তা সমস্যার সমাধান হয়েছে। রাস্তার কেটে নেওয়া অংশের জমি স্থানীয় ইউনিয়ন পরিষদের নামে নিবন্ধন করে নেওয়া হয়েছে। আদিবাসীরা স্বেচ্ছাশ্রমে গতকাল শুক্রবার রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছে।এ ব্যাপারে উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান বলেছেন, জিল্লার রহমানের সাত শতাংশ জমি ওই রাস্তার ভেতরে ছিল। সেই জমি তাঁর কাছ থেকে ইউনিয়ন পরিষদের নামে নিবন্ধন করে নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিনি এই টাকা দিয়েছেন। এখন এই রাস্তা নিয়ে আর কোনো বিরোধ নেই। আদিবাসীরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করছে।স্থানীয় আদিবাসীদের নেতা মাইকেল টিপু মণ্ডল বলেন, রাস্তাটি কেটে নেওয়ায় ঠিকাদারের অনেক ক্ষতি হয়েছে। এ জন্য তাঁরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করে দিচ্ছেন। মাটির কাজ শেষ হলে রাস্তায় খোয়া ফেলা হবে।জানা যায়, তিন মাস ধরে আদিবাসীদের গ্রামে ঢোকার ওই রাস্তার নির্মাণকাজ চলছিল। রাস্তাটি তাদের পল্লির কাছাকাছি এলে জিল্লার রহমান সাত শতাংশ জমি কেটে তাঁর জমির সঙ্গে মিশিয়ে নেন। এতে রাস্তার ওই অংশের কাজ বন্ধ হয়ে যায়। এতে আদিবাসীরা চরম দুর্ভোগে পড়ে। রাস্তার দাবিতে ২২ আগস্ট সকালে তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষ তীর-ধনুক নিয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে।