রাস্তা মেরামত করলেন শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা শহরের আড়ংঘাটা বাইপাস মোড়সংলগ্ন একটি রাস্তা মেরামত করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে বিএল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘আলোর পথে’ সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় এ মেরামতের কাজ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (গোয়েন্দা শাখা) সহকারী কমিশনার এম কামরুল ইসলাম, আড়ংঘাটা থানার ওসি নাসিম খান, বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সাধন ঘোষ, কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবদুল মান্নান ও সহকারী অধ্যাপক মামুন কাদের উপস্থিত ছিলেন।
বেলা সাড়ে ১১টার দিকে গিয়ে দেখা যায়, ৬০ জনের বেশি ছেলেমেয়ে প্লাস্টিকের বস্তায় করে পাশেই অন্য জায়গা থেকে মাটি, বালু ও ইট এনে রাস্তা মেরামতের কাজ করছেন।
প্রায় দুই মাস আগে বৃষ্টির শুরুতে ওই এলাকায় রাস্তায় কয়েকটি বড় গর্ত তৈরি হয়। ওই গর্তে যানবাহন আটকে প্রায়ই দুর্ঘটনা ঘটত।