রাস্তা মেরামতে ৮ হাজার কোটি টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা শুরুর আগেই রাস্তা মেরামতের জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে আট হাজার কোটি টাকা বরাদ্দ দিতে সরকারকে অনুরোধ জানানো হবে। গতকাল যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গতকাল অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া আগামী কমিটির বৈঠকে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় যেসব প্রকল্পের দরপত্রের কার্যাদেশ দিতে দেরি হচ্ছে, সেগুলোর তালিকা দিতে মন্ত্র-ণালয়কে সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদে অনুষ্ঠিত বৈঠকে ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল-২০১১’ পরীক্ষা শেষে চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান। বিজ্ঞপ্তি।