রাস্তায় চলাচলের আইন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় চলাচলের আইনকানুন (ট্রাফিক আইন) সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এআইইউবি) অনুষ্ঠিত শিক্ষার্থীদের এক ট্রাফিক সচেতনতা সভায় তিনি এই পরামর্শ দেন। পুলিশের ট্রাফিক সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গুলশান ট্রাফিক অঞ্চল এই সভার আয়োজন করে।
ঢাকার রাস্তায় লোক চলাচলে বিশৃঙ্খলার কিছু ভিডিও ফুটেজ উপস্থাপন করে ডিসি প্রবীর কুমার রায় সভায় বলেন, পদচারী-সেতু ব্যবহারে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। নিজেরা এবং সাধারণ লোকজনকে তা ব্যবহারে উৎসাহও দিতে পারেন শিক্ষার্থীরা। এ ছাড়া রাস্তায় চলাচলের আইনকানুন, মামলা, রেকারিং প্রভৃতি সম্পর্কেও তিনি আলোচনা করেন।
এআইইউবির সহ-উপাচার্য ড. চার্লস বিলোনোভা এই সচেতনতা সভায় বলেন, পুলিশ তাদের নিয়মিত কার্যক্রমের বাইরে এসে এ ধরনের সভা করছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে।