রাস্তার ওপর আবর্জনার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া রেলস্টেশনের সামনের সড়কে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। আশপাশের কয়েকটি এলাকার ময়লা-আবর্জনা এনে এখানে ফেলে শহরের ব্যস্ততম এ সড়কটিকে পৌরসভার ভাগাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর দুর্গন্ধে স্টেশনে আসা রেলযাত্রী, রেল কর্মচারী, পথচারীরা অতিষ্ঠ। বগুড়া রেলস্টেশনের ব্যবস্থাপক বেনঞ্জুরুল ইসলাম জানান, স্টেশনের সামনের আবর্জনার ভাগাড় সরিয়ে নেওয়ার জন্য দফায় দফায় চিঠি দেওয়ার পরও পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি।সম্প্রতি যোগাযোগমন্ত্রী বগুড়া রেলস্টেশন পরিদর্শনে এলে এখানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য পৌরসভাকে অনুরোধ করা হয়। তার পরও থেমে নেই স্টেশনের সামনের সড়কে আবর্জনা ফেলা। স্টেশনে অপেক্ষমাণ ট্রেনযাত্রী সোনাতলার লোহাগড়া গ্রামের আরিফুল ইসলাম জানান, দুর্গন্ধে পেটের নাড়িভুঁড়ি উল্টে আসে।’বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ‘ময়লা-আবর্জনা ফেলার স্থান দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার প্রকৌশল শাখাকে বলা হয়েছে।’