রাস্তার খানাখন্দে মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মদনপুর-আড়াইহাজার-নরসিংদী সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। সড়কটি পরিকল্পিতভাবে মেরামত না করায় মানুষের দুর্ভোগ কমছে না।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-নরসিংদী রেললাইন সরিয়ে নারায়ণগঞ্জের মদনপুর থেকে আড়াইহাজার দিয়ে নরসিংদী পর্যন্ত ২৯ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে সওজ। সরেজমিনে দেখা যায়, আড়াইহাজার চৌরাস্তা থেকে নরসিংদীমুখী সড়কের চৌরাস্তার পর ছোট-বড় গর্ত রয়েছে। আড়াইহাজার চৌরাস্তা থেকে কলাগাছিয়া মোড় পর্যন্ত অংশের প্রায় সাত কিলোমিটারজুড়ে সড়কের খানাখন্দে ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। কলাগাছিয়া থেকে নরসিংদীর মাধবদী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী মো. আলিউল হোসেন বলেন, সড়কটি প্রশস্ত করতে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, মদনপুর-নরসিংদী সড়কের নরসিংদীর অংশ মেরামত ও প্রশস্তকরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।