রাস্তার গাছ কাটায় চার কাঠুরিয়ার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশের সরকারি গাছ কাটার অভিযোগে চারজন কাঠুরিয়াকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। তাঁরা হলেন: মো. ইসমাইল শেখ (২৬), আজিজার মোল্লা (৫০), মফিজার মোল্লা (৪০) ও মো. সিরাজ মোল্লা (৩৭)। তাঁদের সবার বাড়ি চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন জানান, বোয়ালমারী-তেলজুরি সড়কের ধুলপুকুরিয়ায় গত রোববার দিবাগত রাতে সরকারি তিনটি শিশুগাছ কাটার সময় গাছসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার সকালে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিনা জাহান গতকাল সকালে তাঁদের জরিমানা করেন।