রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলার কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মাথাভাঙা এলাকা থেকে গতকাল সোমবার একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে বাড়িতে নিয়ে গেছেন।
নন্দরপুর গ্রামের গাজ্জালী হোসেন ও রফিকুল ইসলাম বলেন, তাঁরা মাঠে কাজ করছিলেন। বেলা দেড়টার দিকে কেশরহাটের দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস বাসুপাড়া ইউনিয়নের মাথাভাঙায় এসে থামে। তাঁরা দেখতে পান মাইক্রোবাসের লোকজন পুরোনো কাপড়ে মোড়ানো কিছু একটা রাস্তার পাশে ফেলে দেন। মাইক্রোবাসটি দ্রুত আবার কেশরহাটের দিকেই চলে যায়। ঘটনাস্থলে গিয়ে একটি নবজাতককে কাপড়ে মোড়ানো অবস্থায় দেখতে পান। শিশুটি কান্নাকাটি করছিল।