প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেআইনি হলেও রাজশাহী নগরের রাস্তার ওপরে নির্মাণসামগ্রী রেখে কাজ করা নগরবাসীর রেওয়াজে পরিণত হয়েছিল। এবার রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্মাণসামগ্রী অপসারণের অভিযান শুরু হয়েছে।
গতকাল বুধবার অভিযান চলাকালে ১৯টি মামলা দায়ের করা হয়েছে এবং নির্মাণসামগ্রীর মালিকদের ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও দুই হাজার ইট ও দুই ট্রাক বালু জব্দ করা হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গতকাল সকালে নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর, গ্রেটার রোড, রাজশাহী মেডিকেল কলেজের বহির্বিভাগ গেট, সিটি বাইপাস, লক্ষ্মীপুর ঝাউতলার মোড় এলাকায় বিভিন্ন স্থানে রাস্তার ধারে ও ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে রাখা ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালানো হয়।