রাস্তায় ধান ছিটিয়ে কৃষকদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ কৃষক ধান ছিটাচ্ছেন রাস্তায়। এ সময় তাঁরা সরকারঘোষিত ৯২০ টাকা মণ দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান। ছবিটি গতকাল রংপুর নগরের সাতমাথা থেকে তোলা l প্রথম আলো

সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার দাবি জানিয়েছেন কৃষকেরা। এমন দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার রংপুরে সড়কের ওপর ধান ছিটিয়ে প্রতিবাদও জানিয়েছেন তাঁরা।
সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের আয়োজনে এ প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা ১১টায় রংপুর নগরের সাতমাথায় মহাসড়কে ভুক্তভোগী কৃষকেরা ১০ বস্তা ধান ফেলে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। মহাসড়কে ধান ফেলার পর সেখানে সাড়ে ১১টা পর্যন্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠন সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক আবদুস সাত্তার প্রামাণিক, এমদাদুল হক, নুর ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ বছর কৃষকদের প্রতি মণ ধান উৎপাদনে খরচ হয়েছে ৮৫০-৯০০ টাকা। অথচ প্রতি মণের বাজারমূল্য ৪৫০-৫০০ টাকা। ফলে কৃষক ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না। সরকার মণপ্রতি ধানের মূল্য ৯২০ টাকা ঘোষণা করলেও তা কাগজে-কলমে সীমাবদ্ধ।