রাস্তায় নামুন, দেখি কী আন্দোলন করতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিরোধীদলীয় নেত্রীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে আগুনে পোড়ানো বন্ধ করে রাস্তায় নামুন। দেখি কী আন্দোলন করতে পারেন। তিনি বলেন, ‘অশান্তি বেগমের আগুনে বাংলার জনগণ জ্বলেপুড়ে যাচ্ছে। দয়া করে আপনি মনের আগুন মনে রাখুন। ওই আগুনে বাস জ্বালিয়ে মানুষ পোড়াবেন না।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা জনগণের জানমাল রক্ষায় ঢাকাসহ দেশের প্রতিটি এলাকায় সজাগ থাকতে এবং মানবতার পক্ষে মাঠে নামতে যুবলীগের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশে যেন সাংবিধানিক ধারা অব্যাহত থাকে এবং মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, এ জন্য যুবলীগকে দায়িত্ব নিতে হবে। কেউ বাস পুড়িয়ে মানুষ মারলে বসে থাকা যাবে না।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়েই নির্বাচনকালীন সরকার গঠন করা হয়েছে। বিরোধী দল চাইলে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দিতে তিনি রাজি আছেন।