রাস্তায় প্রস্রাব করায় ৬ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যত্রতত্র প্রস্রাব করে পরিবেশ দূষণ করার দায়ে ছয় ব্যক্তিকে জরিমানা করেছেন আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে গতকাল বুধবার তাঁদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেন। দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—মো. শাহীন আহমদ, রফিকুল ইসলাম, উজ্জ্বল, রুবেল, সুমন ও মামুন। গত মঙ্গলবার নগরের কোতোয়ালি থানাধীন নিউমার্কেটের আশপাশের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালত সূত্র জানায়, আসামিরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। এতে পরিবেশ দূষিত হয় বলে তাঁদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ আনে।