রাহীদ সভাপতি, হাসিব সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহীদ এজাজ
রাহীদ এজাজ

প্রথম আলোর রাহীদ এজাজ ও বিডিনিউজ২৪ডটকমের নূরুল ইসলাম হাসিব ২০১৯ সালের জন্য ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পর নতুন এই কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।

ডিকাবের ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি এ কে এম মঈনুদ্দিন (ইউএনবি), যুগ্ম সম্পাদক ইশরাত জাহান ঊর্মি (ডিবিসি), কোষাধ্যক্ষ মেহেদী হাসান (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (বাংলাভিশন)। সদস্য—আঙ্গুর নাহার মন্টি (নিউজ ২৪), খুররম জামান (বার্তা২৪), মাহফুজ মিশু (যমুনা টেলিভিশন), সানাউল হক (এটিএন বাংলা), তৌহিদুর রহমান (বাংলানিউজ২৪ডটকম)। ঐকমত্যের ভিত্তিতে ডিকাবের ১১ সদস্যের নির্বাহী কমিটির সদস্যরা নির্বাচিত হয়েছেন।

নূরুল ইসলাম হাসিব
নূরুল ইসলাম হাসিব

ডিকাবের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শফিকুল করিম সাবু। নির্বাচন কমিশনার হিসেবে তাঁকে সহায়তা করেন দ্য ডেইলি অবজারভারের বিজনেস এডিটর নিজামউদ্দিন আহমেদ ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।

এর আগে ডিকাবের বিদায়ী কমিটির (২০১৮) সভাপতি রেজাউল করিম লোটাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে মাহফুজ মিশু সাধারণ সম্পাদকের এবং মিজানুর রহমান কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন।