প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় করা দুই মামলার রায়ের কপি ও নথিপত্র গতকাল রোববার হাইকোর্টে পৌঁছেছে। রায়সহ এসব নথিপত্র গতকাল বিকেলে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ বলেন, ১৬৩ পৃষ্ঠার রায়ের অনুলিপিসহ নথিপত্র এসে পৌঁছেছে। দুই মামলার রায় ১৬৩ পৃষ্ঠার। এখন এসব ডেথ রেফারেন্স শাখায় যাবে। অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক তৈির হবে কি না, সে জন্য বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করা হবে। মামলায় ৩৫ জন আসামির মধ্যে অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।