প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দাবি করেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় কার মদদে হয়েছে, রায় কে লিখে দিয়েছে, এসব তিনি জানেন। কিন্তু বলবেন না।
গতকাল শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী এ কথা বলেন। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা জানান, একজন নাগরিক হিসেবে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন।
লতিফ সিদ্দিকী অভিযোগ করেন, বিভিন্ন সময় বিচারপতিরা জাতীয় সংকটে সুবিধাবাদী ও আপসকামী চরিত্রের প্রমাণ রেখেছেন। রায়ের পর্যবেক্ষণে সাংসদদের অপরিপক্ব বলে তাঁদের মর্যাদার প্রতি অবজ্ঞা করা হয়েছে। সংবিধান রাষ্ট্রের বেতনভোগী কাউকে এমন অবজ্ঞা প্রদর্শনের অধিকার দেয়নি।